শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মো. হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে তাসনুভা নওশীন দায়িত্ব পেয়েছেন।
হেলাল উদ্দিন বিশ্ববিদ্যালয়টির কৃষি অনুষদের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক নওশিন বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে সংগঠনটির কর্মী সংবর্ধনা, নবীনবরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক। এ ছাড়া সংগঠনটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. তাহমিনা আক্তার ও সহকারী মডারেটর অধ্যাপক ড. মীর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি সাইদ আহমেদ। সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ২৩ ব্যাচের শিক্ষার্থী নাহিদ ইসলাম ও মোছা. নাহিদা আক্তার।
সহকারী মডারেটর অধ্যাপক ড. মীর মোহাম্মদ আলী বলেন, ‘বিগত দিনে যারা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে, আশা করব পরবর্তীতে যারা আসবে তারাও সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করবে।’
প্রধান মডারেটর অধ্যাপক ড. তাহমিনা আক্তার বলেন, ‘আমি অত্যন্ত গর্বিত যে এই সংগঠনের সঙ্গে অনেকদিন ধরে সম্পৃক্ত আছি। তোমাদের প্রতি আহ্বান থাকবে, যারা পরবর্তীতে দায়িত্ব পাবে, তারা নিষ্ঠার সঙ্গে সংগঠনকে এগিয়ে নিয়ে যাবে।’
ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা সুন্দর মানুষ হিসেবে গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন। প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী বলেন, ‘যারা স্বপ্ন দেখতে পারে না, তাদের তোমরা স্বপ্ন দেখিয়ে নিয়ে এসেছ। তোমাদের প্রতি আমার শ্রদ্ধা।’
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসেন বলেন, যতগুলো সংগঠন আছে তার মধ্যে আমি আলোকিত মানুষ একটু বেশিই পছন্দ করি। ক্যাম্পাসে থাকলে তাদের কোন প্রোগ্রাম আমি মিস করতে চাইনা। তারা অসহায় মানুষদের নিয়ে কাজ করছে, এটি একটি মহৎ কাজ। আশা করি সামনেও সংগঠনটি এই ধারা অব্যাহত রাখবে ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, ‘এই কর্মব্যস্ত জীবনে সবাই নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। এই সময়ে এসেও আলোকিত মানুষ যে পরোপকারী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তাকে আমি সাধুবাদ জানাই।’
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি কাওসার মাহমুদ শিহাব, জান্নাতুল ফেরদৌসী মীম, মোছা. নাহিদা আক্তার ও কাওসার আহমেদ। যুগ্ম সাধারণ সম্পাদক মুমতাহিনা আজিজা শিথিল ও মো. সোহেল রানা। সাংগঠনিক সম্পাদক সাব্বির আমজাদ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাইন ইবনে অলিন্দ ও শিহাব সরকার শাওন।
এ ছাড়া অর্থ সম্পাদক তানিয়া নাজনীন রিফা, সহ-অর্থ সম্পাদক আমানুল্লাহ আমান ও তাসপিয়া মারিয়া, প্রচার সম্পাদক হাসনাত আবদুল্লাহ, সহ-প্রচার সম্পাদক মো. আরিফ ইমরান ও মোছা. জয়নব আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রায়হানুল হক এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারদিন জাহান সোহাগ ও লুবাইয়া ইয়াসমিন নিধি।
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিথিলা শুপ্তা, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জেরিন তাসনিম নওশিন, সাদিক রেজা ও শাহানাজ আশরাফি, কর্মশালা বিষয়ক সম্পাদক মো. ইয়ামিন সরকার, সহ-কর্মশালা বিষয়ক সম্পাদক রেজওয়ানা হক ও সাবরিনা খানম, ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন এবং সহ-ক্রীড়া সম্পাদক তরিকুল ইসলাম ও অনিক হাসান।
এ ছাড়া সংগঠনটির পরিচালিত আলোকিত মানুষ স্কুলের পরিচালক হয়েছেন মো. ফাহিম মুন্সি। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আরেফিন আল তৌফিক, আয়শা সিদ্দিকা, মনির জামান ও ফাতেমা সুলতানা কণিকা।
অনুষ্ঠানে বিদায়ী কর্মীদের সংবর্ধনা দেওয়া হয় এবং নতুন দায়িত্বপ্রাপ্তদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়।