সিওয়াইবি শেকৃবি শাখার সভাপতি ফাহিম, সাধারণ সম্পাদক মারিয়া

ভোক্তা অধিকারভিত্তিক সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)-এর যুব শাখা কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি)-এর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ( শেকৃবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) আগামী এক বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন প্রদান করা হয়।

নবগঠিত কমিটিতে ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের শিক্ষার্থী মো. ফাহিম ফয়সালকে সভাপতি এবং এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী তাসমিয়া মামুন মারিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

কমিটির অনুমোদন দেন সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি জান্নাত আরা রুবি ও হাবিবুর রহমান; যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান তনয়, মো. সাইদ আহমেদ ও হাসানুর রহমান; সাংগঠনিক সম্পাদক মামুন রানা এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাইশা জামান মেধা ও উম্মেহানি তামান্না; দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ এবং সহ-দপ্তর সম্পাদক রাতুল হাসান ও নওশীন তাবাসসুম; অর্থ সম্পাদক নাহিদা আক্তার এবং সহ-অর্থ সম্পাদক সাইদ ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদ ইবনে মাহবুব এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আরমান আবির; ছাত্রকল্যাণ সম্পাদক এস এম নাহীদ হুসাইন এবং সহ-ছাত্রকল্যাণ সম্পাদক মো. মাশফিক হাসান সামি ও সাবিকুর নাহার সাবিক; প্রশিক্ষণ সম্পাদক মরিয়ম আক্তার রুকু এবং সহ-প্রশিক্ষণ সম্পাদক মুনতাসির জিলান তুহিন ও মোহাম্মদ পিয়াস।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন সাকিবুল হাসান শাহ, মিথিলা সুরভী সুপ্তা, তাসকিয়া তামান্না, মো. রুবেল, মোসা. মহিমা, তাজনুভা নওশিন, হাসনাত আবদুল্লাহ ও মোসা. তানিয়া নাজনিন রিফা।

উল্লেখ্য, বেসরকারি ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বর্তমানে দেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৭৯টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় দুই লক্ষাধিক স্বেচ্ছাসেবীর মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।

ফাহিম২১/তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *