রমজান উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় সামগ্রী বিতরণ ছাত্রদল নেতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে ধর্মীয় মূল্যবোধ জোরদারে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদল নেতা জিবরাইল শরীফ।

২৩ ফেব্রুয়ারি (সোমবার) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও হল মসজিদে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীদের মাঝে টুপি, তসবিহ, মেসওয়াক, আতর ও দোয়ার বই বিতরণ করা হয়।

এ সময় জিবরাইল শরীফ বলেন, “রমযান আত্মশুদ্ধি, আত্মসংযম ও তাকওয়ার মাস। এই পবিত্র মাস আমাদের নৈতিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। ধর্মীয় অনুশাসনের চর্চা এবং ইসলামী মূল্যবোধে উদ্বুদ্ধ করতেই আমাদের এই সামান্য প্রয়াস।”
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে ইসলামী মূল্যবোধ ও জাতীয় চেতনার প্রতি অঙ্গীকারের কথা তুলে ধরেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইসলামের সুমহান আদর্শে বিশ্বাসী ছিলেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “ইসলামের আদর্শ ও দেশপ্রেমকে রাজনৈতিক দর্শনের অংশ হিসেবে ধারণ করি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রমযানের এই পবিত্র সময়ে আত্মশুদ্ধি, সহমর্মিতা ও নৈতিকতার চর্চাই হোক আমাদের অঙ্গীকার।”

শিক্ষার্থীদের মতে, এ ধরনের উদ্যোগ ক্যাম্পাসে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমযানের প্রকৃত চেতনাকে আরও জোরদার করবে বলে বিশ্বাস শিক্ষার্থীদের।

 

ফাহিম২১/তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *