কমলো শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ফি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) দ্বিতীয় সমাবর্তনের নিবন্ধন ফি ১ হাজার টাকা কমানো হয়েছে। পূর্বনির্ধারিত ৪ হাজার টাকার পরিবর্তে এখন ৩ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রশাসনিক বডির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, “শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা প্রশাসনিক বডির সভায় আলোচনা করে সমাবর্তনের নিবন্ধন ফি ১ হাজার টাকা কমিয়ে ৩ হাজার টাকা নির্ধারণ করেছি।”

উল্লেখ্য, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন আগামী ৬ ফেব্রুয়ারি ২০২৭ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে সমাবর্তনের নিবন্ধন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে আলোচনা ও অসন্তোষ তৈরি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ফি কমানোর সিদ্ধান্ত নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *