ডেস্ক
পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি চান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) কর্মচারী কল্যাণ সমিতির নেতাকর্মীরা। এ লক্ষ্যে আগামী ৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেমিনার কক্ষে সাধারণ সভা আহ্বান করেছে সংগঠনটি।
রোববার (৪ অক্টোবর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতাকর্মীরা এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তারা বলেন, পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হয়েছে। তারা চান, পরবর্তী কমিটি নির্বাচনের মাধ্যমেই গঠিত হোক এবং যে নেতৃত্বই আসুক, তা যেন সদস্যদের ভোটে নির্বাচিত হয়ে আসে।
নেতাকর্মীরা আরও জানান, নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে আগামী ৬ অক্টোবর সাধারণ সভা অনুষ্ঠিত হবে।
এমডিএস্এ