শেকৃবি উপাচার্যের ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর্ক থাকার আহ্বান

শেকৃবিসাস

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্যের ছবি ব্যবহার করে ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে বিভিন্ন ব্যক্তিকে কল ও মেসেজ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নম্বরের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা আর্থিক লেনদেন না করতে সতর্ক করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মোঃ আব্দুল লতিফ।

 

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বার্তায় উপাচার্য জানান, তাঁর ছবি ব্যবহার করে একটি অসাধুচক্র হোয়াটসঅ্যাপ আইডি খুলেছে। ওই অ্যাকাউন্ট থেকে বিভিন্ন মানুষের কাছে কল ও মেসেজ করা হচ্ছে।

উপাচার্য স্পষ্ট করে জানান, ব্যবহৃত নম্বরটি তাঁর নয়। ফলে ওই নম্বর থেকে কোনো ধরনের কল বা মেসেজ এলে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *