সিকৃবির নবনিযুক্ত উপাচার্যকে শেকৃবি ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা

শেকৃবিসাস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন এন্ড ইনফরমেশন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শফিউল্যাহ মজুমদার কিরণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদল।

শনিবার (১০ অক্টোবর) শেকৃবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস ও সাধারণ সম্পাদক আলমগীর কবির। এছাড়াও সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ সহ সংগঠনটির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *