সিকৃবির নবনিযুক্ত উপাচার্যকে শেকৃবির কৃষি সম্প্রসারণ বিভাগের ফুলেল শুভেচ্ছা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১১টায় শেকৃবির কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. রঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেকৃবির ট্রেজারার অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ জামশেদ আলম, অধ্যাপক ড. মুহাম্মদ হুমায়ুন কবিরসহ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
শুভেচ্ছা বিনিময়কালে বক্তারা অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদারের নতুন দায়িত্বের সফলতা কামনা করেন। তাঁর অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
অধ্যাপক ড. মুহাম্মদ সফি উল্লাহ মজুমদার দীর্ঘদিন ধরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর তাঁর নিজ বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে অভিনন্দন জানান এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *