শেকৃবি প্রশাসন ও শিক্ষার্থীদের মধ্যে মতবিনিময় সভা আগামীকাল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় টিএসসি মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. আশাবুল হক এ আয়োজনের বিষয়টি জানিয়েছেন। একই সঙ্গে আন্দোলনরত সব শিক্ষার্থীকে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

চলমান আন্দোলনের বিষয়ে প্রশাসনের অগ্রগতি ও পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণে এ সভাকে গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা।

অর্ঘ্য/০১/১১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *