শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য বিশেষ ক্যাটাগরির শিক্ষার্থীদের কাছ থেকে উপবৃত্তির আবেদন আহ্বান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে সংখ্যালঘু সম্প্রদায়, তপশিলী (হিন্দু/বৌদ্ধ/খ্রিস্টান), সশস্ত্র বাহিনী, দৃষ্টি প্রতিবন্ধী, অটিস্টিক এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের এই উপবৃত্তি প্রদান করা হবে।
আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ের শিক্ষা ও বৃত্তি শাখায় (কক্ষ নম্বর ২২০) জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।