রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সংগঠনটির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলামের উপস্থিতিতে এবং বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের পরামর্শ ও ভোটে এ কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান নাঈম এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আতিকুর রহমান।
জানা যায়, সভাপতি মেহেদী হাসান নাঈম ২০১৯-২০২০ সেশনের কৃষি অনুষদের শিক্ষার্থী। বর্তমানে তিনি এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগে মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত। অন্যদিকে, সেক্রেটারি আতিকুর রহমান ২০২০-২০২১ সেশনের অ্যানিমেল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
উল্লেখ্য, গত বছরের ১৬ ফেব্রুয়ারি প্রকাশনা উৎসবের ঘোষণার মাধ্যমে শেকৃবি ক্যাম্পাসে সংগঠনটির প্রকাশ্য কার্যক্রম শুরু হয়। সদ্য ঘোষিত কমিটির সভাপতি মেহেদী হাসান নাঈম ওই সময়ের কমিটিতে সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন।
অর্ঘ্য/তাসনিম