শেকৃবিতে পাবনা-সিরাজগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের দুইটি জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত পাবনা-সিরাজগঞ্জ ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলীম। বিশেষ অতিথি হিসাবে ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, এ্যাবের আহ্বায়ক  কৃষিবিদ ড কামরুজ্জামান কায়সার, ডিএই মহাপরিচালক কৃষিবিদ আব্দুর রহিম। উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শেকৃবি ডেপুটি ডাইরেক্ট  খোন্দকার মামুনুর রউফ পলাশ। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ফাহিম২১/সজল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *