শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি নাভিদ, সম্পাদক জামিল

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটির (এসএইউপিএস) ৯ম কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের শিক্ষার্থী হাসান আল নাভিদ সভাপতি এবং এগ্রিবিজনেস ম্যানেজমেন্ট অনুষদের শিক্ষার্থী মো. ফরহাদ জামিল সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে নতুন এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুল ইসলাম মাহি ও জান্নাত ইয়াসমিন নিহার। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে তানজিয়া আমরিন শ্রেয়া, কোষাধ্যক্ষ পদে ফারিহা তাবাসসুম এবং সাংগঠনিক সম্পাদক পদে জারিফুল ইসলাম জিম মনোনীত হয়েছেন।

‘কথা বলি ছবির ভাষায়’-এই মূলমন্ত্রকে সামনে রেখে ২০১৪ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি দীর্ঘ এক দশক ধরে ক্যাম্পাসের তরুণ আলোকচিত্রীদের শিল্পবোধ ও দক্ষতা বিকাশে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিত ফটোওয়াক, ফটোআড্ডা, আলোকচিত্র প্রদর্শনী, প্রতিযোগিতা ও ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ডিজিটাল এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষণ দিয়ে থাকে।

দায়িত্ব গ্রহণকালে নতুন সভাপতি হাসান আল নাভিদ বলেন, “সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত কমিটির দেখানো পথে সংগঠনকে আরও এগিয়ে নেওয়াই হবে আমাদের লক্ষ্য। জুনিয়রদের কারিগরি দক্ষতা উন্নয়ন ও সবাইকে কাজের সম-সুযোগ তৈরিতে আমরা অগ্রাধিকার দেব।”

সাধারণ সম্পাদক মো. ফরহাদ জামিল তার প্রতিক্রিয়ায় বলেন, “নতুন চিন্তা ও নতুন উদ্যোগকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সাধারণ সদস্য ও জ্যেষ্ঠদের সহযোগিতায় অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

নবগঠিত কমিটির নেতৃত্ব ক্যাম্পাসের আলোকচিত্র ও সাংস্কৃতিক পরিবেশকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

//নাহীদ হুসাইন 010726

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *