শিক্ষক–শিক্ষার্থীর মেলবন্ধনে ফিশারিজ অনুষদের ইফতার

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ফিশারিজ ও মেরিন সায়েন্স অনুষদের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষদের বিভিন্ন ব্যাচের প্রায় ২০০ শিক্ষার্থী এই আয়োজনে অংশগ্রহণ করেন।

সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবুজ্জামান ভবনের ৯ম তলায় মাদুর পেতে সম্মিলিতভাবে এই ইফতার আয়োজন করেন ফিশারিজ অনুষদের শিক্ষার্থীরা।

অনুষদের ৫ম ব্যাচের শিক্ষার্থী ওয়াসিউল হাসান সরকার বলেন,

“অনুষদের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা আমাদের পরিবারের মতো। সবাই মিলে মাদুর পেতে অনুষদে ইফতার করা গ্রামবাংলার ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। আমরা আশা করি শিক্ষক-শিক্ষার্থীদের এই মিলবন্ধন ভবিষ্যতে আরও দৃঢ় হবে।”

এ সময় ফিশারিজ ও মেরিন সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. কাজী আহসান হাবিব বলেন,

“আমরা একটি পরিবার। পবিত্র মাহে রমজানে এমন একটি আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই একসঙ্গে ইফতার করতে পারছি এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন আমাদের সকল ভুল-ত্রুটি ক্ষমা করেন।”

তিনি আরও বলেন, ফ্যাকাল্টির সকলের জন্য দোয়া করতে হবে এবং এই অনুষদকে একটি পরিবারের মতো পরিচালনা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অর্ঘ্য/তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *