শেকৃবিতে বৃহত্তর ময়মনসিংহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অংশীজনদের সমন্বয়ে গঠিত বৃহত্তর ময়মনসিংহ ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির জাতীয় কমিটির নির্বাহী সদস্য কৃষিবিদ চৌধুরী আব্দুল্লাহ আল-ফারুক।

 বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল লতিফ, এগ্রিল বোটানি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব ইসলাম, এনাটমি হিস্টোলজি অ্যান্ড ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. মোশাররফ হোসেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ড. খন্দকার মাহফুজুল হক বাচ্চু, এ্যাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, কৃষি সসম্প্রসারণ ও ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি জুলাই বিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন,

 হাজারো মায়ের বুক খালি করে রক্তস্নাত এই বিপ্লবের মাধ্যমে আমরা স্বপ্নের বাংলাদেশ ফিরে পেয়েছি যে বাংলাদেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ বাকস্বাধীনতা পেয়েছে এবং দেশ আইনের সুশাসন প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে পৌঁছেছে। বর্তমান প্রধানমন্ত্রী একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে দিন-রাত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই মানবিক বাংলাদেশ গঠনে শিক্ষার্থী ও সাধারণ জনগণের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—ফ্যামিলি কার্ড ও স্বাস্থ্য কার্ড—তা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ করে যাচ্ছে। আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে বলেও তিনি জানান।

তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান যখন রাষ্ট্র পরিচালনা করেছিলেন, তখন দেশে একটি কৃষি বিপ্লব সংঘটিত হয়েছিল। তেমনি বর্তমান সরকারও একটি সুখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চায়। এজন্য সরকার কৃষি খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে।

 ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন শেকৃবি শিক্ষক কৃষিবিদ অধ্যাপক ড. এ কে এম রুহুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর কৃষিবিদ কে এম সানোয়ার আলম ও এ্যাব ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ রিদোয়ান রিশাদ।

আয়োজনটি বাস্তবায়নে স্বেচ্ছাসেবী হিসেবে সহযোগিতা করেন কৃষিবিদ রনি খান, কৃষিবিদ মোস্তাকিম আনান নিরব, কৃষিবিদ মো: সামিউল ইসলাম আকাশ, কৃষিবিদ পিয়াল দাস রুদ্র, কৃষিবিদ আবু সাইদ সহ জাহিদ, আকাশ, লিমন, শরিফ, হাসিব, সিফাত, মঞ্জুরুল, নাহিদ, অন্তিক, সাব্বির সজীব, তুষার, রাতুল, জেনিথ, মারুফ, আকাশ, আলভী, রোহান, সিহাব সহ অনেকে।

ফাহিম২১/সজল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *