শেকৃবিতে ঈদুল ফিতরের জামাত আনুষ্ঠিত হবে সকাল ৭ টা ৪৫ মিনিট

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময়সূচি ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় জামাত অনুষ্ঠিত হবে।

ঘোষণা অনুযায়ী, পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৭টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিকবৃন্দ এবং আগত স্থানীয় মুসল্লিদের অবগতির জন্য এই সময়সূচি ঘোষণা করা হলো।

কেন্দ্রীয় ঈদগাহ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও প্রধান খামার তত্ত্বাবধায়ক (চঃ দাঃ) কৃষিবিদ আকতার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে সকল সম্মানিত মুসল্লিগণকে যথাসময়ে ঈদগাহ মাঠে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

নাহীদ/সজল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *