রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সংলগ্ন মিনিবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। বাজার দরের এই ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে এবং শিক্ষার্থীদের সহযোগিতায় সরব হয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা রাসেল পারভেজ।
শিক্ষার্থীদের অভিযোগ, বাইরের বাজারের তুলনায় মিনিবাজারে ব্রয়লার মুরগি প্রতি কেজিতে প্রায় ২০ টাকা, ছোলা ও চিনিতে ৫ টাকা এবং কলা প্রতি হালিতে ১০ টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। এছাড়াও লেবু, বেগুনসহ অন্যান্য নিত্যপণ্যের দামে বড় ধরনের মূল্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে। কাচা বাজার ছাড়াও ফটোকপির দোকানগুলোতেও প্রতি কপিতে ২০ থেকে ৩০ পয়সা অতিরিক্ত নেওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও এডমিট কার্ড প্রতি প্রিন্টে ১০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।
বিষয়টি নিয়ে রাসেল পারভেজ বলেন, “দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা এই বাড়তি খরচের কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে আমরা কয়েকজন মিলে ব্যবসায়ীদের সঙ্গে শান্তিপূর্ণভাবে আলোচনা করেছি এবং তাঁদের ন্যায্য মূল্য বজায় রাখার আহ্বান জানিয়েছি। আমাদের উদ্দেশ্য কাউকে হয়রানি করা নয়, বরং শিক্ষার্থীদের জন্য একটি যৌক্তিক বাজারব্যবস্থা নিশ্চিত করা।”
ফাহিম২১/তাসনিম