২৬ জুলাই নবীনদের পদচারণায় মুখরিত হবে শেকৃবি

কৃষিগুচ্ছ ভর্তি পদ্ধতির আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান আগামী রবিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওরিয়েন্টেশনের দিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে নবীন শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এরপর সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) তৃতীয় তলার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে আরও জানানো হয়, ২৭ জুলাই থেকে সংশ্লিষ্ট অনুষদের নির্ধারিত ক্লাস রুটিন অনুযায়ী নবীন শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান শুরু হবে।

অর্ঘ্য/A0010726

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *