শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) সাহিত্য সংসদের ২০২৬-২৭ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জুবায়েদুল হক মিয়াজী এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণ কুমার।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. শাহিন আহমেদ, গোপাল কৃষ্ণ মন্ডল, মো. মিকাইল হোসেন পারভেজ, নওশিন মাইশা তোরোশা ও পবিত্র রায়। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রিয়ন্তি চ্যাটার্জি, তাশফিয়া মাশকুরা, মো. কামরুল ইসলাম, মো. মফিজ শেখ ও সারোয়ার জাহান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌসুফা মেহরীবান স্নিগ্ধা। কমিটিতে বিভিন্ন সম্পাদকীয় পদ ও কার্যকরী সদস্যসহ মোট ৪৭ জন স্থান পেয়েছেন।
দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে সভাপতি জুবায়েদুল হক মিয়াজী বলেন, “শেকৃবি সাহিত্য সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় দায়িত্বও। আমি বিশ্বাস করি, সাহিত্য শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; এটি মানুষকে চিন্তা করতে শেখায়, প্রশ্ন করতে শেখায় এবং মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে। প্রতিটি শিক্ষিত মানুষের মুক্ত চিন্তার গুণ থাকা উচিত। আমাদের লক্ষ্য হবে সাহিত্য সংসদকে এমন একটি প্রাণবন্ত মঞ্চে পরিণত করা, যেখানে প্রত্যেক শিক্ষার্থী মুক্তভাবে নিজের চিন্তা, সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের সুযোগ পাবে।”
তিনি আরও বলেন, “গত বছর আমাদের সাহিত্য সংসদ থেকে মাসব্যাপী আবৃত্তি কর্মশালা ও শেকৃবির ইতিহাসে প্রথম বইমেলার আয়োজন করা হয়েছিল। এবার আমরা নতুন নতুন উদ্যোগ, বৃহত্তর পরিসরের আয়োজন এবং আরও অর্থবহ সাহিত্যচর্চার মাধ্যমে বিগত বছরের অর্জনকেও ছাড়িয়ে যেতে চাই।”
নবগঠিত কমিটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে সাহিত্যচর্চার পরিধি আরও বিস্তৃত হবে এবং শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
অর্ঘ্য/0040726