রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীনদের অরিয়েন্টেশন -২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অথিতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য এবং সংরক্ষিত মহিলা আসন-১৬ এর সাংসদ মিজ্ সানজিদা ইসলাম শিক্ষার্থীদের আবাসন ও বাস সংকট নিরসনের আশ্বাস দিয়েছেন, গবেষণা কেন্দ্র ও আধুনিকায়নের পাশাপাশি কৃষিভিত্তিক প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বমানে পৌঁছে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন।
রবিবার (২৬ জুলাই) শেকৃবির টিএসসি অডিটোরিয়ামে ৩য় তলায় বিভিন্ন অনুষদের লেভেল-১, সেমিস্টার -১ শ্রেণিতে নবাগত ভর্তিকৃত ছাত্রছাত্রীদের ওরিয়েন্টেশন ২০২৬ অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথির বক্তব্যে মিজ্ সানজিদা ইসলাম বলেন, “অনেক আশার জায়গা যেটা হচ্ছে ছাত্রীদের সংখ্যা বেড়ে এখন ৪০% এ উঠে এসেছে। বাংলাদেশের জন্য এটি একটি অনুপ্রেরণার জায়গা বলে আমি মনে করব। ছাত্রদের, ছাত্রীদের যে একটা করে হোস্টেলের কথা বলেছে, যেটা নাই সেটার দাবি আমরা রাখছি আমাদের পক্ষ থেকে।
তিনি আরও বলেন, রিসার্চের জন্য একটা সেন্টারসহ সার্বিক ব্যবস্থাপনা ও আধুনিকায়নের জন্য যা যা দরকার, আমাদের ছাত্ররা তুলে ধরে গেছেন। এবং সেগুলোতে যেন আমরা আপনাদের পাশে থাকতে পারি, সেই কারণেই কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয় থেকে আপনারা জানেন বিগত বাজেট অধিবেশনে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা হয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আমাদের সরকারের হাত ধরে বাংলাদেশে এই প্রতিষ্ঠানগুলো, যেগুলো আপনাদের মতন কারিগরি শিক্ষা দিচ্ছে এবং কৃষিভিত্তিক আরও বিভিন্ন বিষয়ে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বিশ্বের মানে, বিশ্ব দরবারে যেন তারা প্রতিষ্ঠিত হতে পারে এবং শুধুমাত্র একটা জায়গায় নয়, তারা প্রথম সারিতে আসতে পারে ইনশাআল্লাহ সেই মানের উচ্চতায় পৌঁছাতে পারব”।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য জনাব আনিছুর রহমান, সংরক্ষিত মহিলা আসন-১৬ এর সংসদ সদস্য মিজ্ সানজিদা ইসলাম। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: বেলাল হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল লতিফ।
হাসনাত/০০১০৭২৬