শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আজ রবিবার ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বি.এস.জি.(অনার্স) লেভেল-১, সিমেস্টার-১ এর নবীন ৬৯৮ জন শিক্ষার্থীর ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠান অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেকৃবি উপাচার্য অধ্যাপক ড আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী-র শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড মাহদি আমিন।
অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ মো নজরুল ইসলাম। তিনি কৃষি অনুষদের পরিচিতি ও গৌরবময় ইতিহাস তুলে ধরেন। এসময়ে কৃষি অনুষদের উপর একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পক্ষে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং অনুষদীয় ডীনবৃন্দ নবীনদের উদ্দেশ্যে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। এবছর অরিয়েন্টেশন প্রোগ্রামে অংশগ্রহণ করে কৃষি অনুষদের ৩৬৭ জন, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স অনুষদের ৬২ জন, এগ্রিবিজনেজ ম্যানেজমেন্ট অনুষদের ১৩৪ এবং এনিম্যাল স্যায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ১৩৪ জন শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের প্রায় ২০ কোটি মানুষের নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কৃষিবিদদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি কৃষিপণ্য রপ্তানির সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি ড. মাহাদি আমিন শিক্ষার্থীদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ত হয়ে কাজ করার জন্য উৎসাহিত করেন।
সিন্ডিকেট সদস্য মিজ্ সানজিদা ইসলাম (তুলি) বিশ্ববিদ্যালয়ের হলসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং গবেষণার সুযোগ সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের গবেষণামুখী হয়ে দেশের কৃষি উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন যাত্রার জন্য শুভকামনা জানানো হয় এবং শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
আব্দুর