শেকৃবিতে জাঁকজমকভাবে ‘সপ্তক’-এর দুই যুগ পূর্তি উদ্‌যাপন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাংস্কৃতিক সংগঠন ‘সপ্তক’ এর দুই যুগ পূর্তি উৎসব অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে।

দীর্ঘ ২৪ বছরের পথচলাকে স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার (৭ মে, ২০২৬) বিশ্ববিদ্যালয় টিএসসি অডিটোরিয়ামে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই উৎসব চলে মধ্যরাত পর্যন্ত। এ সময় টিএসসি অডিটোরিয়াম প্রাঙ্গণ প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সপ্তকের বর্তমান ও সাবেক সদস্যদের সমন্বয়ে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আরফান আলী, ছাত্রপরামর্শক ও নির্দেশনা প্রফেসর ড. আশাবুল হক, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আরফান আলী বলেন, “সুস্থ সংস্কৃতি, এটা একটা জাতির জন্য অপরিহার্য। সপ্তকের মত সংগঠনগুলো যদি তাদের কার্যক্রম সঠিকভাবে পালন করে তাহলে আমরা বিদেশি জাতির আগ্রাসন থেকে রক্ষা পাব।”

ছাত্রপরামর্শক ও নির্দেশনা প্রফেসর ড. আশাবুল হক বলেন, “আমি আশা করি সকল সংগঠন মিলে এই বিশ্ববিদ্যালয়কে সামনে এগিয়ে নিয়ে যাবে।”

উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ বেলাল হোসেন বলেন, “আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে কার্যক্রমকে ধীরে ধীরে মডার্নাইজ করব। একাডেমীর পাশাপাশি এই কো কারিকুলার এক্টিভিটিজ খুব গুরুত্বপূর্ণ।”

সপ্তকের সাধারণ সম্পাদক মো: নূর ইসলাম নাঈম বলেন, “সপ্তক বরাবরই ক্যাম্পাসে সাংস্কৃতিক অঙ্গনকে মাতিয়ে রেখেছে। দুঃখের বিষয়, আমাদের এত সুন্দর একটি টিএসসি অডিটোরিয়াম থাকা সত্ত্বেও আমরা এর সুফল পাচ্ছি না। এখানে সাউন্ড ব্যাকআপ, এলইডি এবং লাইট সুবিধা নেই সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো। যার ফলে ম্যাক্সিমাম বাজেট এসবের পেছনে ব্যয় হয় বলেই অনুষ্ঠান এত কম হয়। তবু সব বাধা পেরিয়ে আমরা এই মহান সংগঠনের দুইযুগ পূর্তির আয়োজন করতে পেরেছি। সপ্তক সবসময় সুস্থ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখবে।”

নাহীদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *