শেকৃবিতে ‘বিট দ্য হিট’ ক্যাম্পেইন: স্বাস্থ্য সচেতনতার বার্তার সঙ্গে গেমিং আনন্দ

গ্রীষ্মকালীন স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অনুষ্ঠিত হয়েছে ‘বিট দ্য হিট’ (Beat the Heat) শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী ক্যাম্পাস ক্যাম্পেইন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববিদ্যালয়ের এম. মহবুবুজ্জামান একাডেমিক ভবন প্রাঙ্গণে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে শেকৃবি সাহিত্য সংসদ (SAUSS)। জনপ্রিয় ব্র্যান্ড ডেটল (Dettol) এবং তাদের অন-গ্রাউন্ড ক্যাম্পাস অ্যাক্টিভেশন পার্টনার ‘লেজিট বান্ডা’র সহযোগিতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পেইনের অংশ হিসেবে প্রাঙ্গণে ১০×১২ ফিট আয়তনের একটি আকর্ষণীয় গেম বুথ ‘Dettol Germ Shot Arena’ স্থাপন করা হয়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইন্টারেক্টিভ গেমে অংশগ্রহণ করেন। গেমের মাধ্যমে স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি অংশগ্রহণকারীদের জন্য ছিল উপহার সামগ্রীর ব্যবস্থা।

আয়োজকরা জানান, এটি সম্পূর্ণ অ-বাণিজ্যিক ও সচেতনতামূলক একটি কার্যক্রম। এতে অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের কোনো ধরনের ফি প্রদান বা পণ্য ক্রয়ের প্রয়োজন হয়নি।

শেকৃবি সাহিত্য সংসদের সভাপতি মেহেদী হাসান আকাশ বলেন, “বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ও পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে সুশৃঙ্খলভাবে ক্যাম্পেইনটি পরিচালনা করা হয়েছে। গ্রীষ্মকালে স্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা চর্চা এবং শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।”

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গেমিং ও বিনোদনের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার এ উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

অর্ঘ্য/SAUJA 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *