শেকৃবি নিউট্রিশন ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রিফাত ও সাধারণ সম্পাদক মেহেদী

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) নিউট্রিশন ক্লাবের ২০২৬-২০২৭ সালের ৩৬ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

​নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রিফাত ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মেহেদী হাসান (জোভান)।

​কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আশিকুল ইসলাম অনিক, রাকিব আহমেদ, সাফওয়ান সাদাত তামিম এবং নাহিয়ান ইসলাম সিয়াম। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মিকাইল হোসেন পারভেজ, জান্নাতুন নেছা মীম, সুমাইয়া মাহমুদ ফারিহা ও জারিন তাসনিম অনন্যা। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন মোঃ ফয়সাল আহমেদ।

​এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহসির রহমান মানিক ও প্রিয়ন্তীকা পাল। দপ্তর সম্পাদক হয়েছেন এস.এম. নাহীদ হুসাইন। কমিটিতে জনসংযোগ, মিডিয়া ও যোগাযোগ, শিক্ষা ও গবেষণা এবং স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।

​শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নিউট্রিশন ক্লাব শিক্ষার্থীদের পুষ্টিবিষয়ক জ্ঞান ও সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। নতুন কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে আগামী এক বছরে ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মো. মামুন/ ০০০০১

Add Your Heading Text Here

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *