শেকৃবিতে বৃহত্তর রাজশাহী জেলার দোয়া ও ইফতার মাহফিল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) অধ্যয়নরত রাজশাহী বিভাগের চার জেলার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত বৃহত্তর রাজশাহী স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. আরফান আলী এবং অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ বলেন,

“তোমাদের অনেকেই প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে পড়তে এসেছো। নিজেদের যোগ্যতার ভিত্তিতেই এখানে সুযোগ পেয়েছো। ঢাকায় এসে নিজেদের প্রতিষ্ঠিত করেছো। আশা করি, একদিন তোমরা বিশ্বমঞ্চেও নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে।”

সাইদ/তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *