শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সাউডিএস) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই ইফতার মাহফিল আয়োজিত হয়।
অনুষ্ঠানে ডিবেটিং সোসাইটির বর্তমান সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক বিতার্কিকগণ, প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশ ও অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
ডিবেটিং সোসাইটির সভাপতি ওয়াসিউল হাসান বলেন, বিশ্ববিদ্যালয়ের রমজান মাস একটা উৎসব মুখর পরিবেশ তৈরী করে । এই উৎসবে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় এলমনাইবৃন্দ ও বর্তমান সদস্যবৃন্দ । আজকের এই আয়োজন আমাদের সংগঠনের প্রতি ভালোবাসা ও আবেগ আরও দৃঢ় করে।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, বর্তমানে ২৬ টি নিবন্ধিত সংগঠন রয়েছে যার মধ্যে শেকৃবি ডিবেটিং সোসাইটি অন্যতম। ডিবেটিং সোসাইটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং বাইরে উজ্জ্বল করছে। আল্লাহ তায়ালা কোরআনে মানুষকে চিন্তা ফিকির করতে বলেছেন। যারা ডিবেট করে তারা যুক্তি তর্ক করতে গিয়ে অনেক চিন্তা ফিকির করে।
এসময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. নাহিদ জেবা, অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, অধ্যাপক মোঃ আব্দুল লতিফ, অধ্যাপক ড. মোঃ আরফান আলী, অধ্যাপক ড. মোঃ তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ। সাবেক বিতার্কিকদের মধ্যে উপস্থিত ছিলেন হুমায়ুন চিশতি, মসিহ উদ্দিন রিমন, ফাল্গুনী মজুমদারসহ আরো অনেকে। অনুষ্ঠানে সাবেক বিতার্কিকবৃন্দ এবং প্রতিষ্ঠাতা সদস্যগণ তাদের স্মৃতিচারণ করেন এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
মামুন/সজল