শেকৃবি ল্যাংগুয়েজ ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়(শেকৃবি) ল্যাংগুয়েজ ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ল্যাংগুয়েজ ক্লাবের সভাপতি মাহফুফুর রহমান শোভন। অনুষ্ঠানে সদস্যবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাংশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিয়াম ও সভাপতিত্ব করেন ক্লাবের চীফ মডারেটর ড. এফ. এম. আমিনুজ্জামান।

ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সিয়াম বলেন,

মাহে রমজান আমাদের আত্মসংযম, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এই আয়োজনের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় হোক, এটাই আমাদের কামনা।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. বেলাল হোসেন কোরআনের সূরা আর রাহমান ও সূরা রূমের আয়াত উদ্ধৃত করে বলেন,

আল্লাহ তা’আলা পৃথিবীর মানুষকে বিভিন্ন ভাষা ও বর্ণে বিভক্ত করেছেন। আমাদের বাংলা ভাষাও আল্লাহই আমাদেরকে দিয়েছেন। ল্যাংগুয়েজ ক্লাবের মাধ্যমে এই ভাষার চর্চা আমরা করে থাকি। এই ক্লাবের মঙ্গল কামনা করছি।

ক্লাবের চীফ মডারেটর ড. এফ. এম. আমিনুজ্জামান বলেন,

আমরা মাগফিরাতের দশ দিন এখন পার করছি। এই রমজানের যে শিক্ষা, সে শিক্ষা যেন বাকি এগারো মাস আমাদের মাঝে থাকে আমরা সে আশা করবো, পাশাপাশি রমজানের তাৎপর্য উপলব্ধি করে যেন আমাদের জীবনকে পরিচালিত করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি।

সজল/তাসনিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *