কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখার আয়োজনে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই ইফতার ও দোয়া মাফফিলটি আয়োজন করা হয়।
পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উষ্ণ ও পারস্পরিক সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওয়াইবি শেকৃবি শাখার সম্মানিত উপদেষ্টা এবং ডেইরি সায়েন্স বিভাগের প্রভাষক মো. আব্দুর রহমান (রাফি)। প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সার্বিক সাংগঠনিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি সদস্যদের প্রতি গঠনমূলক ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান, যা উপস্থিত সকলকে অনুপ্রাণিত করে।
ফাহিম২১/তাসনিম