বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মেনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এলাকায় টাঙানো নিজের অভিনন্দন সংবলিত বিলবোর্ড স্বেচ্ছায় অপসারণ করেছেন ছাত্রদল নেতা মো. রাশেদ খান মিলন।
আজ (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় বিলবোর্ডটি নিজ উদ্যোগে উচ্ছেদ করেন তিনি।
বিলবোর্ড অপসারণ শেষে মো. রাশেদ খান মিলন বলেন,
“আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একজন দায়িত্বশীল কর্মী। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনার প্রতি শ্রদ্ধা রেখে আমাদের পক্ষ থেকে দেওয়া অভিনন্দন বিলবোর্ডটি স্বেচ্ছায় উচ্ছেদ করলাম। আমরা বিশ্বাস করি, নেতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের সর্বোত্তম উপায় হলো তাঁর আদর্শ ও নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করা।”
তিনি আরও যোগ করেন যে, কোনো প্রকার ব্যক্তিকেন্দ্রিক প্রচারণার চেয়ে দলের আদর্শ বাস্তবায়নই আমাদের মূল লক্ষ্য। তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা ও তাঁর কথার প্রতি সম্মান জানিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশব্যাপী নেতাকর্মীদের ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড না টাঙানোর কঠোর নির্দেশনা দিয়েছেন। তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা স্বপ্রণোদিত হয়ে প্রচারসামগ্রী অপসারণ করছেন।
তাসনিম/তাসনিম