শেকৃবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফাহিম-মাহিন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে চ্যানেল ২৪-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. তাহিরুল হাসান ফাহিম এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহেদ মাহমুদ মাহিন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) শেকৃবিসাস কার্যালয়ে সদস্যদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শেকৃবিসাসের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সভাপতি মীর তাওহীদ-উল-ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক মুহাঃ তাহাজ্জত আলী।

নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সিফাতুল্লাহ আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে বাংলাদেশ পোস্টের প্রতিনিধি শেখ শোয়াইবুর রহমান, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম (ইনকিলাব), কোষাধ্যক্ষ রবিউল ইসলাম রাকিব (দ্য ডেইলি ক্যাম্পাস), দপ্তর সম্পাদক সাইদ আহম্মদ (জাগোনিউজ২৪) এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকতুম আল মুহিত(বিডিএন৭১)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. কামরুল ইসলাম সজল, বাংলাদেশ প্রতিদিনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তাসনিম আহমেদ তানিম এবং দৈনিক আমার দেশের প্রতিনিধি সিরাজুদ্দৌলা আরাফাত।

অর্ঘ্য/SAUJA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *