ক্লাস-পরীক্ষা বর্জন করে মাথায় লাল কাপড় বেঁধে ১০ম দিনেও আন্দোলনে শেকৃবি শিক্ষার্থীরা

ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা ১০ দিনের মত আন্দোলনে করছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের শিক্ষার্থীরা।

গত ৫ জুলাই শুরু হ্ওয়া এই আন্দোলনের দশম দিনে মঙ্গলবার (১৪ জুলাই) শিক্ষার্থীরা মাথায় ও হাতে লাল কাপড় পরিধান করে ক‍্যাম্পাস প্রদক্ষিণ করেন। এই সময় তারা দৃশ্যমান কোন কোন ফলাফল না পাওয়া পর্যন্ত আন্দোলন চলমান থাকবে বলে জানান।

শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে— কম্বাইন্ড ডিগ্রি (বিএসসি ভেট সয়েন্স এন্ড এএইচ) এর জন্য বিসিএস প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় স্বতন্ত্র কোড চালু, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগবিধিতে কম্বাইন্ড ডিগ্রি অন্তর্ভুক্ত করে নিয়োগ-সংক্রান্ত জটিলতার সমাধান, ইন্টার্ন ভেটেরিনারি চিকিৎসকদের ভাতা এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের ভাতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং টিএ-ডিএ চালু, এছাড়া ৪৭তম বিসিএসে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কম্বাইন্ড ডিগ্রিধারী শেকৃবির ১৮ জন প্রার্থীর কেউ প্রফেশনাল ক্যাডারে সুপারিশ না পাওয়ার কারণ ব্যাখ্যা ও সমস্যার সমাধান নিশ্চিত করা।

আন্দোলনরত শিক্ষার্থী বলেন, আমাদের আন্দোলনের ভালো অগ্রগতি হয়েছে, আশা করি খুব দ্রুত আমরা ফলাফল নিয়ে গরে ফিরতে পারব। দৃশ্যমান কোন রেজাল্ট না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

নাহীদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *